
মুহম্মদ সৈকত রহমান চৌধুরী
কুমিল্লা জেলা প্রতিনিধি
১৪ই ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের এর মৃত্যতে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।উক্ত অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক পংকজ বড়ুয়া,বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি,সাবেক জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক,বীর মুক্তিযোদ্ধা বাহা উদ্দিন রেজা, বীর প্রতিক কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানত বাবুল সহ যুদ্ধাহত মুক্তি যোদ্ধা,মুক্তিযোদ্ধাদের পরিবার সহ অন্যান্য ব্যক্তিবগ।