
ডালিম মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি
কুলিয়ারচর রেলস্টেশনে এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে লোকটি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।
কিশোরগঞ্জের কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের ছাউনির নিচে ঘুমানো অবস্থায় আজ মঙ্গলবার ভোরবেলায় লোকটি মারা বলে ধারণা করা হচ্ছে।
স্টেশনের আশপাশের লোকজনদের ভাষ্য মতে, এই লোকটির নাম আবদুল হামিদ (৫৫) বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ হবে। লোকটি দীর্ঘদিন যাবত কুলিয়ারচরে দিনমজুর (কৃষি জমিতে) কাজ করত ও প্রায় এসে স্টেশনে ঘুমিয়ে থাকতো, এছাড়া আর কোনো পরিচয় তাদের জানা নেই, কুলিয়ারচর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।