
খুবি প্রতিনিধি
আজ ১৩ই এপ্রিল (সোমবার)খুলনা বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের (KUBC)-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানে নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়, যা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটির কনভেইনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইফাজ বিন মহসিন। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রায়হান জামিল, সৌমিত্র রায়, তাসমিয়া সানজানা, সোহেল শেখ, বায়জিদ হুসাইন, নাজমুল হাসান, ওবায়দুর রহমান, মুজাহিদ ইসলাম, ফারিয়া হাসান, সাইমুন আমিন সিয়াম এবং হামীম আহম্মেদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও বিজনেস ক্লাবের সদ্য সাবেক কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান। নতুন নেতৃত্বের হাত ধরে খুলনা বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।