
হাটহাজারী প্রতিনিধি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাটহাজারীতে ৫ আগষ্ট (২০২৪) নিহত হন শহীদ জামাল। হাটহাজারী মডেল থানা এলাকায় শহীদ হওয়ার প্রেক্ষিতে হাটহাজারী মডেল থানা ভবনের অপর পাশে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামের অভ্যন্তরের খালি জায়গাতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে এটি বাস্তবায়ন হবে। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকোশলী আজ স্মৃতিস্তম্ভ নির্মানস্থান পরিদর্শন করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি), হাটহাজারী উপজেলা পিআইও, হাটহাজারী মডেল থানা এসআই সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় প্রতিটি জেলা ও উপজেলায় শহীদদের নিহত স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণ আদেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।