
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সড়ক দূর্ঘটনা সাড়া জীবনের কান্না। সড়ক দূর্ঘটনা মুহুর্তেই কেড়ে নেয় মানুষের অমূল্য জীবন। ভেঙ্গে যায় অসংখ্য সাজানো সংসার। স্বজন হারা মানুষের আহাজারি, পিতৃহারা সন্তানের আকুতি আকাশ-বাতাসকে যেন ভারী করে তোলে। কোথাও বাসের সাথে বাসে, কোথাও বাসের সাথে ট্রাকে, কোথাও অটোবাইক-বাসে ঘটে এ দূর্ঘটনা। আবার কোথাও রিক্সা বা নিরীহ পথচারীকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে দ্রুতগামী বাস বা ট্রাক, কেড়ে নেয় অমূল্য মানবজীবন। এ ভাবেই প্রতিনিয়ত ঘটে কত রকমের সড়ক দূর্ঘটনা।
এমনি একটি সড়ক দূর্ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। ইলেক্ট্রনিক পণ্য বাজারজাত (মার্কেটিং) করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন রেজাউল ইসলাম (২৮) নামের এক যুবক। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটের ওসমানপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।নিহত রেজাউল ইসলাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, লিটন মিয়া নামের এক যুবক একটি ইলেক্ট্রিক কোম্পানিতে কাজ করেন। তারই সহযোগী হিসেবে রেজাউল ইসলামও কাজ করতেন। এরই একপর্যায়ে বুধবার বিকেলের দিকে এই দুইজন মোটরসাইকেল যোগে ঘোড়াঘাট এলাকায় ইলেক্ট্রনিক পণ্যসামগ্রী বাজারজাত করছিলেন। এরপর নিজ বাড়িতে ফেরার পথে ওসমানপুর এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে দু’জনই আহত হন। এদের মধ্যে রেজাউল ইসলাম মারাত্নক আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন রেজাউল ইসলাম।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ওইস্থানে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম নিহত হয়েছেন। এটি অনাকাঙ্খিত একটি দূর্ঘটনা