
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় ১০০ বোতল বিদেশী মদসহ আলোচিত মাদক কারবারি নাদু গ্রেফতার
গাইবান্ধার ফুলছড়িতে র্যাবের অভিযানে বহুল আলোচিত মাদক কারবারি রেজাউল করিম নাদু (২৫) ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার। গত শনিবার (১৫ জুন) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার মাদক কারবারি রেজাউল করিম নাদু ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে অবৈধ মাদক ১০০ বোতল বিদেশী মদসহ রেজাউল করিম নাদুকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান।