
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ প্রত্যক্ষ বরাদ্দসহ বিশেষ বরাদ্দ দিয়ে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষদের জন্য সারা বছর আর্মি রেটে রেশন সরবরাহসহ কৃষি ফসলের ন্যায্যমুল্য নিশ্চিত কর। সার বীজ কীটনাশকের দাম কমাও বিএডিসি ‘র মাধ্যমে সরবরাহ কর,বয়স্ক, বিধবা, প্রতিবন্দী ও স্বামী পরিত্যক্তা নারীদের মাসিক নুন্যতম ১০হাজার টাকা ভাতা প্রদান কর।থানা, ভুমি অফিস,সেটেলমেন্ট, পার্সপোট অফিসসহ সকল অফিসে ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধ কর।উপরোক্ত দাবিতে আজ ৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে সমাবেশ মিছিল ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসুচি পালিত হয়।মিছিল পুর্বে সংখিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য জাহিদুল হক ও আশরাফুল ইসলাম আকাশ প্রমুখ