
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর হাট-বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানকালে ৩ সবজি দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার (২৩ অক্টোবর, ২০২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পৌর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দাম নেওয়ায় ভাই ভাই সবজি ভান্ডার ও রিফাত রিয়াদ সবজি ঘরের মালিক এবং অপর এক দোকানদারকে ২’শ টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা সাংবাদিকদের জানান, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকের এ অভিযান। সব দোকানে পণ্যমূল্যের তালিকা টাঙ্গাতে হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।