
লোহাগাড়া প্রতিনিধি :- সুকুমার নাথ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
চুনতি ইউনিয়ন শাখার উদ্যোগে এক মানব বন্ধন অনুস্টিত হয়।।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুনতি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি নুর মোহাম্মদ শহীদুল্লাহ্।।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ রা এপ্রিল (বৃহস্প্রতিবার) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফোর সিজনস্থ এলাকায় এ মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।
মানববন্ধনে লোহাগাড়ার ৯ইউনিয়নের বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিলম্বে দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কে ৬লাইনের উন্নীত করার দাবী জানান ।।
দাবী না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।