
মোঃ সজীব হোসেন
চারঘাট প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে চারঘাট উপজেলা চেয়ারম্যান পদে ৩২ হাজার ২৮১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী চারঘাট উপজেলার আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক কাজী মাহামুদুল হাসান(মামুন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারঘাট উপজেলার সাধারন সম্পাদক মোঃ ফকরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১ ভোট।
রাজশাহী জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম ইদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বুধবার (৫জুন) কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে রাজশাহীর চারঘাট উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ট থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (মোটর সাইকেল প্রতীক) নিয়ে ৩২,২৮১ ভোটে বিজয়ী হয়েছেন কাজী মাহামুদুল হাসান মামুন।ভাইস চেয়ারম্যান পদে (টিয়া প্রতীক) নিয়ে ২২,১১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী ফিরোজ আহামেদ (লনি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে (প্রজাপতি প্রতীক) নিয়ে ২২,১১৩ পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জমেলা বেগম (মতি)।
চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ১লাখ ৮০ হাজার ৪০৩জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৮৬,৫৩২ বাতিলকৃত ভোটের সংখ্যা ৩২১৪ প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৭৫%।
চারঘাট উপজেলাবাসী জানান তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কেন্দ্রের বাইরে কোন প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটেনি বলেও তারা মন্তব্য করেন ।
চারঘাট উপজেলার নির্বাচনি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে থাকে। এবং শান্তি পূর্নভাবে ভোটাররা ভোট দিতে পেরেছেন।