
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসের সংগ্রহকারী নাসের উদ্দিন, ও জুড়ানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য নুর জাহান খাতুন। অতিথিরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্নক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদব্যবহার, পরিবারের প্রতি মায়েদের ভূমিকা, শিশু শিক্ষা, নিরাপদ খাদ্য এবং গুজব, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন তথ্য অফিসার শিল্পী মন্ডল।