
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরার রক্তদান সংগঠন যা মানবিক সংগঠন নামে খ্যাত। আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব।আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের ৫ম বর্ষপূত্তি ও ৬ষ্ঠ বর্ষে পদাপন অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ব্লাড ডোনার্স ক্লাবের বিগত দিনে কার্যক্রম ও আগামী দিনে কি ভাবে আরো বেশি করে মানুষের সেবা দিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ব্লাড ডোনার্স এর ৫ম বর্ষ পূতিতে ৭ জনকে সন্মানা ক্রেষ্ট দেয়া হয়। এবং পদুয়া তালিমুল কোরআন মাদ্রাসার কোরআন পাখিদেরকে ও মাদ্রাসা ছাত্র শিক্ষকদের নিয়ে দুপুরের খাবার খাওয়া হয়।
মংগলবার (১ লা জুলাই) দুপুরে পদুয়া বাজারস্থ তালিমুল কোরআন এতিম খানা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন।
পদুয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রবাসী কাজী হাফিজ। কলেজ শিক্ষক সাহাব উদ্দিন সিহাব। পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহীম সবুজ। সাংবাদিক জহিরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন, ডা: হোসেন আহম্মেদ ইব্রাহিম,, প্রবাসী কাজী হাফিজ। চিওডা ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন নয়ন,,কলেজ শিক্ষক সাহাব উদ্দিন সিহাব,, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম সবুজ ও সাংবাদিক জহিরুল ইসলাম সুমন কে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্লাড ডোনার্স ক্লাবে এর সদস্য ইকবাল হোসেন তুষার ও মানিকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আলী হোসেন, সেজান, রাব্বি, মজুমদার, তারেক, পারভেজ, রাহিব,,ওসমানগনি শাহিনসহ এক ঝাক ব্লাড ডোনার্স এর সেচ্ছা সেবী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের মাধ্যমে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অনেক সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। প্রতিটি অসহায় ও হতদরিদ্র মানুষরা বেশ উপকৃত হচ্ছে। আলকরা ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগীতায় এই প্রযন্ত প্রসুতি মাসহ প্রায় এক হাজার রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। এটা সংগঠনের সফলতা হিসেবেই দেখছি আমরা। একটি মানবিক সংগঠনের প্রাণ হলো সে সংগঠনের কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীরা। আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এবং শুভাকাঙ্খী ও দাতাদের সার্বিক সহযোগিতায় আজ সংগঠনটি নিজ ইউনিয়ন ছাডিয়ে পাশ্ববর্তী ইউনিয়নে ও বেশ সাড়া জাগিয়েছে। এ সময় তারা অতীত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীদিনে ব্লাড ডোনার্স ক্লাবের কার্যক্রমকে আরো বেগবান করতে প্রতিটি গ্রামে ব্লাড ডোনার্স ক্লাবের কমিটির গঠনের প্ররার্শ দেন।এই সময় সেচ্ছাসেবীদের মিলন মেলায় পরিনত হয়।