
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারিটি পক্ষ থেকে কুলাসার গ্রামের ১০ টি পরিবারের মাঝে পুরাতন বসতঘর পূর্ণনিমানের জ্ন্য ৫৭ বান ঢেউটিন ও সম্প্রতি চুরি হওয়া ড্রাইভার মমিনের হাতে একটি সিএনজি অটোরিকশা হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকালে আলকরা ইউনিয়ন কুলাসার পাটোয়ারী পুকুর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস ফর চ্যারিটি পরিচালক জামাল হোসেন শামীম
কুলাসার গ্রামের কৃতি সন্তান সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লা ,কুলাসার পুরাতন জামেমসজিদের সভাপতি মাও খোরশেদ আলম পাটোয়ারী , মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্ট্রাষ্ট ফর চ্যারিটি পরিচালক জাহাঙ্গীর আলম ,কুলাসার গ্রামের সামছুল আলম , মাওলানা আবুল হোসেন পাটোয়ারী ,মোহাম্মদ উল্লা খোকন ,আবু ছায়েম পাটোয়ারী ,লোকমান হোসেন ,এছাড়া উএলাকার গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারেটি প্রতিনিয়ত মানুষের সেবায় মানবিক কাজ করে যাচ্ছে। মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ পরিচালক জামাল হোসেন শামীম জানান গত দুই দিনে পশ্চিম ডেকরা এবং কুলাসার দুই গ্রামের ২৩ পরিবারের মাঝে ৯২ বান ডেউটিন বিতরন করা হয়েছে ।। মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেরি গত এক বছরে আত্নপ্রসাদ করলেও এর আগে ও বেনামে মানবিক কাজ করে আসছিলো।। আজ মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটি কুমিল্লা, চৌদ্দগ্রাম, ফেনী নোয়াখালীতে একটি মামবিক সংগঠন হিসেবে সুনাম অর্জন করেছে ।। তিনি মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির চেয়ারম্যান নাছির উদ্দীন বাবু এবং তার পরিবারের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান,, যেন সব সময় আরো বেশি মানুষের সেবায় কাজ করে যেতে পারে।।
এই সময় টিন পাওয়া ভূক্তভোগী পরিবার গুলো আবেগে আপ্লুত হয়ে বলেন টিন পেয়ে আমরা অত্যান্ত খুশি হয়েছি, মহান আল্লাহ যেনো নাছির উদ্দীন বাবু কে আরো বেশি দান করার তৌফিক দান করে।।