
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. শাহজামান খান।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলার বিভিন্ন এলাকার খামারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।