
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরটিভির স্টাফ রিপোর্টার টাংগাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জ্বল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল।
যুগ্ম সাধারণ সম্পাদক: চ্যানেল ২৪-এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু ও দেশ টিভির অভিজিত ঘোষ।
কোষাধ্যক্ষ: জিটিভির মো. সোহেল রানা।
সাংগঠনিক সম্পাদক: এটিএন নিউজের নওশাদ রানা সানভি।
সাহিত্য সম্পাদক: গ্লোবাল টিভির রুমি আক্তার পলি।
ক্রিয়া সম্পাদক: এখন টিভির কাউসার আহমেদ।
দপ্তর ও প্রচার সম্পাদক: নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান।
কার্যকরী পরিষদের সদস্যরা:
চ্যানেল আইয়ের মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির মো. হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল এবং আনন্দ টিভির মেহেদী হাসান চৌধুরী (মৃদুল)।
সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম টেলিভিশন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।