
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
আদ-দ্বীন ফাউন্ডেশন ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীনের শ্বশুর আনোয়ারুল ইসলামের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের এ রাস্তার উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। রাস্তা উদ্বোধন উপলক্ষে বল্লা গ্রামবাসীর উদ্যোগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
বল্লা স্কুল মাঠে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষèী, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মকবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক ও লিয়াকত আলী, ইউপি সদস্য আব্দুল রব এবং সাইফুল ইসলাম পিন্টু।
উল্লেখ্য, ঝিকরগাছা টু বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা নারিকেলতলা হতে মরহুম আনোয়ারুল ইসলামের বাড়ি পর্যন্ত এই সড়কটি কংক্রিট দিয়ে ঢালায় করা হয়েছে। ১২শ’ ফুট দৈর্ঘ্য এই রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য দুই পাশ দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লাইটিংয়ের জন্য ৩০টি সোলার লাগানো হয়েছে। এই সড়কের নির্মাণ ব্যয় প্রায় ৫০ লাখ টাকা।