
ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় পানিবন্দী অসহায় দুস্থ হতদরিদ্রের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ।
২৭আগষ্ট দুপুরে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পশ্চিমপাড়া খেলার মাঠের সামনে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পানি বন্দী অসহায় দুস্থ হতদরিদ্র ১শ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যো ছিল ৫কেজি চাল, ১কেজি আলু ৫০০ গ্রাম ডাল। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, হাঁটু পানি ভেঙ্গে বাড়ীর ভিতর প্রবেশ করে পানি বন্ধি অসহায় দুস্থ হতদরিদ্রের মাঝে ত্রান বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমেদ, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, ছাত্র তৌকির আহমেদ সাগর, গাজী মোস্তফা, মোঃ ওলিয়ার রহমান শেখ, প্রমুখ ।