
ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সারাদিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করে। বিজয় মেলা,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, নানা ধরনের খেলাধুলার আয়োজন তাদের মধ্যে উল্লেখযোগ্য।
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা,কেরানীগঞ্জ প্রেসক্লাব,কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর,বৈষম্য বিরোধী ছাত্র জনতা, কেরানীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে উপজেলা মাঠ প্রাংগনে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া বিজয় মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের ,বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের ও আহতদের সংবর্ধনা প্রদান করা হয়।এতে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন অভিজ্ঞতা শেয়ার করেন।তাদের কথা শুনে উপস্থিত জনতা আবেগে আপ্লূত হয়ে উঠেন।
উপজেলা শিল্পকলা একাডেমি, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এর মাধ্যমে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারিদেরকে পুরুস্কার প্রদান করেন।
শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত প্রশংসিত হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান,
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের,মো শাহাবুদ্দিন, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আবদুল মালেক মিয়া ও মডেল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজী মো শামিম হাসান,প্রমূখ।