
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “দালাল-প্রতারক” নির্মূলে ব্যতিক্রমি প্রচারণা চালিয়েছে প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় থেকে দুপুর পর্যন্ত চালানো হয় এ প্রচারণা। দালাল-প্রতারক” নির্মূল প্রচারণায় প্রাথমিক ভাবে সকল ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এর উদ্যোগে সেচ্ছাসেবা মূলক এধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমানের সহযোগিতায় সরকারি হাসপাতালে “দালাল-প্রতারক” নির্মূলে ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দেরা এ প্রচারণা পরিচালনা করেন। অভিযানে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে গিয়ে সকল ব্যক্তিকে এবং আগত রোগী ও স্বজনদেরকে সচেতন করা হয়েছে।
মধুপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেট্রো হসপিটালের স্বত্বাধিকারী ডা. মোঃ নাজমুল হাসান রনি জানান, বহিরাগত কোন দালাল তো থাকবেই না এমনকি কোনো প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরাও সরকারী হাসপাতালে অবস্থান করবে না। হাসপাতালে কর্মরত কোন ব্যক্তি যেনো নির্দিষ্ট ক্লিনিকে রেফার না করে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কে সদয় দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন দালাল-প্রতারক চক্রকে নির্মুল করতে আমার একা পক্ষে সম্ভব হচ্ছিল না। ক্লিনিক মালিক সমিতিকে ধন্যবাদ জানাই এই ব্যতিক্রমি উদ্যোগের জন্য। আমার ও হাসপাতাল কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা থাকবে।