

(বাগেরহাট, শরণখোলা) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের বাসিন্দা সংগীত শিল্পী কিশোর কুমার। একইদিন দুপুরে কিশোর কুমারের ব্যবহৃত ফোনের ম্যাসেঞ্জারে মারিয়া নামে একটি ফেক আইডি থেকে সামনে পেলে দেখে নেওয়ার হুমকি দিয়ে ম্যাসেজ দেয়া হয়। হুমকির প্রায় ১০ ঘন্টা পর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজেশ্বর গ্রামে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন কিশোর। এসময় তার চিৎকার শুনে দূরে থাকা সহযোগীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। কিশোর জানান,মারিয়া নামে একটি ফেক আইডি থেকে রোববার দুপুরে তাকে ম্যাসেজ দিয়ে হুমকি দেয়া হয়। এরপর একই দিনগত রাত সাড়ে ১১ টার দিকে রাজেশ্বর গ্রামে তাদের ধর্মীয় একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে আঞ্চলিক মহাসড়কে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তবে,কারা এ হামলা চালিয়েছে তা তিনি জানেন না।