
মো: আমিনুল ইসলাম দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআর এ) পরিচালনায় নিকেতন, নেদারল্যান্ডস সহযোগিতায় অনুষ্ঠিত হল ঘিওর ও দৌলতপুর উপজেলার ১৪০ জন প্রতিবন্ধীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ।
খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আহসানুল আলম।
খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি )তৌফিক আজম, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান ও এখলাছ উদ্দিন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।