
আবু সালেহ্ মুসা, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গত মঙ্গলবার ধামইরহাট উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নংঃ রাজ-৩২২০) প্রধান কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাভুক্ত এই ট্রেড ইউনিয়নটির প্রধান কার্যালয় উপজেলা সদরের নিমতলী বাজারে অবস্থিত। মঙ্গলবার বেলা ১১ টায় কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা পশ্চিম শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। উদ্বোধন উপলক্ষে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক; তিনি তার বক্তব্যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকল স্তরের শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা পশ্চিম শাখার সভাপতি আ.ন.ম শামসুল হুদা, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসেন, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান প্রমুখ।