
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের ইসবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা কর্তৃক গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
ধামইরহাট থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ইসবপুর ইউনিয়নে ধুরইল ভাবীর মোড় এলাকার বাসিন্দা শাকিল হোসেনের স্ত্রী রিক্তা বানু (২৩) একই এলাকার বাসিন্দা আবু হোসেনের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন (২৮) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন।
গত শুক্রবার ভুক্তভোগীর স্বামী ব্যবসায়িক কাজে এলাকার বাইরে থাকার সুযোগে দুপুর আনুমানিক ১:২৫ মিনিটে ছাত্রদল নেতা রাসেল রিক্তা বানুর শয়নকক্ষে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর শ্বাশুড়ি বাড়িতে প্রবেশ করে চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত রাসেল পালিয়ে যেতে সক্ষম হয় এবং আশেপাশের বেশ কয়েকজন উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে রিক্তাবানুকে উদ্ধার করে।
ভুক্তভোগী জানান, তার স্বামী ব্যবসায়িক কাজে অধিকাংশ সময় এলাকার বাইরে অবস্থান করেন; আর তিনি নিজ গ্রামে একটি চা-স্টল পরিচালনা করতেন। প্রায়ই সময় চা-স্টলে অভিযুক্ত ছাত্রদল নেতা রাসেল তাকে নানা কু-প্রস্তব দিত একপর্যায়ে তিনি অতিষ্ঠ হয়ে তার স্বামীকে বিষয়টি জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল ধর্ষণের ঘটনা ঘটিয়েছে।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ধামইরহাট থানায় ন্যায় বিচারের স্বার্থে ভুক্তভোগী রিক্তা বানু অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিন্টু রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।