
নাটোর প্রতিনিধি ঃ ৩০ সেপ্টেম্বর বিকালে নাটোরের নলডাঙ্গা থানায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনকে আসামী করে মামলা করেছে বিএনপি নেতা আব্দুর রহিম শেখ।
২০১৮ সালে নির্বাচনী প্রচারনার সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ি বহরে হামলা ও রড,হাতুড়ি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন দুলু পত্নী।