
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তিন যুবককে মাদক সরবরাহকালে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করেছে পবিপ্রবি’র প্রশাসন।
সােমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মােঃ জিল্লুর রহমানের নের্তৃত্ত্বে একটি টিম হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গােপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন যুবককে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ নাজমুল (২৬) পিতা – রফিকুল ইসলাম , মোঃ হাসান (২৪) পিতা- সামসুল হক সরদার এবং মোঃ আবু বক্কর(২৫)পিতা- ছালাম সিকদার, সবাই দুমকী উপজেলার জলিসা গ্রামের বাসিন্দা,রাতেই তাদেরকে দুমকি থানা পুলিশের নিকট সােপর্দ করা হয়েছে।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, দৈনিক মুক্ত খবর কে বলেন, মাদকের বিষয় কােন ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়ােজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভিতর মাদক সেবন, কেনা-বেচা বন্ধ এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে দুমকী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।