

মোঃ রনি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী থানার অন্তর্গত ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রমজান আলী রিপনকে গত ০২/০৫/২০২৫ তারিখে বাউনিয়াবাধে রাতের বেলা নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে পল্লবীর আতঙ্ক কিশোর গ্যাং কানকাটা গ্রুপ।
হামলার নেতৃত্ব দেয় ডাঁসা শরিফ, শহিদুল, তুহিন, হানিফ, ইলিয়াস সহ 20-25 জনের একটি দল, একই দিনে ঐ এলাকায় তারা আরও চার জনকে কুপিয়ে জখম করে এবং প্রত্যেকেরই কান কেটে দেয়, হামলায় রিপন হতবাক হয়ে পড়ে বাঁচার জন্য আকুতি মিনতি করলে কোন দয়া না দেখে এলোপাতাড়ি কোপাতে থাকে, সঙ্গে থাকা আরও বেশ কয়েকজনকে কুপিয়ে যখম করে, সন্ত্রাসীদের ভয়ে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এরপর তারা উল্লাস করতে করতে উঠতে স্থান ত্যাগ করে, সিসিটিভির ফুটে যে সেই প্রমাণ দেখা গিয়েছে।
আহত রিপনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল প্রেরণ করেন, সেখানে জরুরি বিভাগে ভর্তি করিয়ে তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয় মুমূর্ষ অবস্থায়।
গত ০৩/০৫/২০২৪ তারিখে আহত রিপন বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, মামলা দায়ের এর পর দিন কিশোর গ্যাঙের সদস্যরা দেশে অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে মহড়া দিয়ে যায়, এবং মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করে। গণমাধ্যমকে রিপন ও তার পরিবারের সদস্যরা জানান আমরা আতঙ্কে দিন পার করছি যে কোন মুহূর্তে আমাদের পরিবারের উপর হামলা হবে, এরা এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি না, আমরা আমাদের জীবনের নিরাপত্তা কামনা করি।
এই গ্রুপের প্রতিটা সদস্যের নামে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ধর্ষণ খুন চাঁদাবাজি মাদক মামলা রয়েছে, বিভিন্ন মামলায় গ্রেফতার হলেই এর কিছুদিন পরেই আইনের ফাঁক থেকে এটা জামিনে বের হয়ে আসে এবং আবার প্রকাশ শুরু করে ভয়ংকর অপরাধ কর্মকাণ্ড।
বাউনিয়াবাধের কেউই এদের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলতে রাজি হয় না, নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বলেন এরা অতীব ভয়ঙ্কর ও বিপদজনক, প্রত্যেকেই মাদকাসক্ত এবং এদের বিরুদ্ধে কেউ কথা বললেই তারপরে তাদের বিরুদ্ধে নেমে আসে পৈচাশিক নির্যাতন, প্রশাসন যেন এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং এরা সহজে যেন জামিনে মুক্ত না হতে পারে এটাই অনেকে দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজাদ বলেন আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, ডাসা শরিফ, ইয়াবা হানিফ, ইলিয়াস, বাকিদেরকেও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে যেকোনো মুহূর্তে সবাইকে গ্রেফতার করা হবে এবং আগামীকাল আটককৃত তিনজনকে আদালতে উপস্থাপন করা হবে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিযান অব্যাহত রেখেছে।