
মোঃ ওয়ালীউল্লাহ হাসান
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাট পাঁচবিবি কুসুম্বা ইউনিয়নে হরেন্দা উত্তর পাড়া গ্ৰামের মোঃ মিজানুর রহমানের মেয়ে মোছাঃ নুরজাহান আক্তার ময়না (৮) পানিতে ডুবে কাল্পনিক ভাবে মুত্য বরণ করেছেন। আজকে দুপুর ১২:৩০ মিনিটে জ্ঞানী পুকুরে তিন জন মিলে গোসল করতে নামলে, দুই জন উঠে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ময়না আক্তার গোসল করে উঠতে পারে নাই। ময়না আক্তার অনেকক্ষণ যাবৎ পানির নিচে ছিল।
কিন্তু কাল্পনিক মৃত্যু টা হলো এই যে তার পেটের মধ্যে কোন পানি ছিল না। পেট ছিল আগের মত স্বাভাবিক। ২০ থেকে ২৫ মিনিট পরে তাকে পাওয়া গেলে , সঙ্গে সঙ্গে তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং হাসপাতালে কর্মরত ডক্টর মৃত্যু বলে ঘোষণা করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোছাম্মদ নুরজাহান আক্তার ময়না অত্র গ্রামেরই হাকিমপুর কৈজুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ বিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
বিদেহী আত্মাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ এই শোক সহ্য করার শক্তি দিন।