

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাবার পথে ঝাউতলা নামক স্থানে যাত্রী নামাচ্ছিল। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাবার পথে ওই অটো রিক্সাকে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে অটো রিক্সা, মোটর সাইকেল ও বাসের কে ত্রিমুখী সংঘংর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেবার পথে আরোও ৩ জন নিহত হয়। এ ঘটনায় আরোও ১০ জন আহত হয়েছে বলে পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের পিরোজপুর হাসপাতালে ও গুরুতর আহতদের খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।