
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্য আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকারী ময়েনদিয়ার আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেনাবাহিনী তাকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।