
রাজবাড়ী প্রতিনিধি
দেশের বহুল পরিচিত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট৷ এই ঘাটে রাতের অন্ধকারে ফেরীগুলোতে চলছে তিন তাস খেলার নামে ডাকাতি।
জানা যায়, ঘাট থেকে ফেরী ছাড়ার পর ১২-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত চক্র একটি ইঞ্জিন নৌকা নিয়ে ফেরীতে প্রবেশ করে। সাধারণ যাত্রী ও চালকদের ১০০ টাকায় ৩০০ টাকা, ৫০০ টাকায় ১৫০০ টাকা ও ৫০০০ টাকায় ১৫,০০০ টাকা সহ যে যত বেশি টাকা ধরবে তার তিনগুন টাকা জেতার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা,স্বর্নকার, মোবাইল, ঘড়ি ইত্যাদি।
যাত্রী ও চালকদের অভিযোগ, এনিয়ে বারবার স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টা অবগত করা হলেও মিলছে না সমাধান। ফলে ঝুঁকি নিয়ে ফেরী পারাপার হচ্ছে মানুষ। ফেরীতে এই খেলা বন্ধের দাবি জানান তারা।
এমন অভিযোগ অস্বীকার করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি ছগির বিশ্বাস বলেন, সংবাদ প্রচারে কোন বাধা নেই। প্রশ্ন করা হয়েছিল নৌপুলিশের পক্ষ থেকে এ চক্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে কোন মন্তব্য করেননি তিনি।
এভাবে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ফেরীতে তিন তাস খেলা চলমান থাকার কারণে চরম আতঙ্কে পারাপার হচ্ছে যাত্রী ও চালকরা।