
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
– ঢাকা- চট্টগ্রাম ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন (৩৫ ) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন তাকিয়া পাড়া গ্রামের ছানুসওদাগর বাড়ির সায়েদ আলীর পু্ত্র।
১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ডের সদস্য বাবু গোপাল চন্দ্র বলেন মহিউদ্দিন সবজি ব্যবসা করে, সবজি আনার জন্য কুমিল্লা হিমসা বাজারে যাওয়া আসা করে প্রতিনিয়ত। আজ পিকাপ গাড়ি নিয়ে সবজি কেনার জন্য হিমসা বাজারে গিয়ে সবজি নিয়ে আসার পথে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, বর্তমানে তার লাশ ফেনী মর্গে রয়েছে।