
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ (সেশন ২০২০-২১) এর শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ (সেশন ২০২১-২২) এর শিক্ষার্থী মো. ফয়সাল।
তাদের উভয়কে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, “ভোলা জেলার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ভূমিকা রাখবো। ভোলার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভোলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাবো।”
সাধারণ সম্পাদক মো. ফয়সাল বলেন, “ভোলার শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে জেলার মান-মর্যাদা রক্ষায় সচেষ্ট ভূমিকা রাখবো।”
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমায়ুন হুমু (চতুর্থ বর্ষ, সেশন ২০২০-২১), ১নং সহ-সভাপতি আলিফ রহমান ফাহাদ (লোক প্রশাসন বিভাগ, চতুর্থ বর্ষ, সেশন ২০২০-২১), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল (সমাজবিজ্ঞান বিভাগ, সেশন ২০২১-২২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন (সমাজবিজ্ঞান বিভাগ, সেশন ২০২১-২২), এবং ১নং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ, সেশন ২০২২-২৩)।
মোট ৬৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ভোলা জেলার শিক্ষার্থীদের কল্যাণে আগামী এক বছর দায়িত্ব পালন করবে।