
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গনঅভ্যুত্থানে হতাহতদের ক্ষতি পুরন,আহতদের সুচিকিৎসা,খুনি দুর্নীতিবাজদের বিচার,সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপন্যের দাম কমানো ও সকল কালাকানুন বাতিল সহ ছাত্র জনতার আকাঙ্খা বাস্তবায়নে সংগ্রাম জারি রাখুন
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজ বিকেল ৫টায় শহরের বিভিন্ন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড মনজুর আলম মিঠু, জেলা আহবায়ক এ্যাডঃ নওশাদজ্জামান নওশাদ প্রমুখ।বক্তারা বলেন যে আকাঙ্খা নিয়ে এদেশের ছাত্র সমাজ তথা ছাত্র শ্রমিক জনতা বুকের তাজা রক্ত ঢেলে অকাতরে জীবন দিয়েছেন তাদের সেই আকাঙ্খা বাস্তবায়নে সংগ্রাম জারি রাখতে হবে। গত ১৬বছরে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দিয়ে চালসহ নিত্যপন্যের দাম কমাতে হবে , দুর্নীতিবাজ ঘুষখোরদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রিয় কোষাগারে জমা করতে হবে। খুনের নির্দেশ দাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করতে হবে।বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।উপরোক্ত দাবিসহ জনজীবনের সংকট নিরসনে সংগ্রাম জারি রাখার আহবান জানান।