
হাটহাজারী প্রতিনিধি
ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির “ক” শাখার বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র প্রান্ত দে (১৫) চলমান প্রাক-নির্বাচনীর রসায়ন পরীক্ষা শেষে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছে।
তার এই অকাল প্রয়াণে সমগ্র বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শোকবার্তায় বিদ্যালয় প্রধান বলেন_” একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বিদ্যালয়। প্রান্তের প্রাণবন্ত উপস্থিতি, তার আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের সবার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সর্বশক্তিমান এর কাছে প্রার্থনা করছি—তিনি যেন প্রান্তের আত্মাকে চিরশান্তি দান করেন এবং তার প্রিয়জনদের এই অসহনীয় দুঃখ-বেদনাকে সহ্য করার শক্তি প্রদান করেন।
বর্তমান সময়ে পুকুরে পানির প্রবাহ ও গভীরতা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলীর প্রতি বিনীত অনুরোধ রইল—সতর্কতা অবলম্বন করার জন্য, যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। প্রান্তের আত্মার শান্তি কামনায় সমগ্র বিদ্যালয় পরিবার প্রার্থনায় শামিল।”