
পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন ভাইয়ের ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। তিন ভাইয়ের মৃত্যুতে ঘটনাস্থলেও শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) মো.নাদিম( ৮)। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।