
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪৮) নামে এক গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করছে দূর্বোত্তরা।
শুক্রবার (২৯ শে আগস্ট) রাত আনুমানিক দুইটার সময় ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়ীর উঠানে মৃত হানিফ সরদারের ছেলে মিজানুর রহমানকে দূর্বোত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যাই। পেশায় তিনি এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করে।
মিজানুর রহমানের স্ত্রী বলেন, রাত তিনবার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক গেট এর বাইরে থেকে ডাকাডাকি করছে। উঠে বের হয়ে দেখি যে, আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থান থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।