
বিনোদন প্রতিবেদক
শুক্রবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুকে বোনদের সঙ্গে সরিষার ক্ষেতের কিছু ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে একই শাড়িতে দেখা মিলেছে পরীমণি ও তার কাজিনদের।
নিজেদের কাটানো সুন্দর সেই মুহূর্তের ছবি প্রকাশ করে পরীমণি জানিয়েছেন, মাত্র দেড় ঘণ্টার আয়োজনে কীভাবে বোনদের আবদার মিটিয়েছেন তিনি।
সরিষার ক্ষেতের ছবিগুলো প্রকাশ করে পরীমণি লিখেছেন, এই ছবিগুলোর পেছনের গল্পটা অনেক রোমাঞ্চকর ছিল। গাড়িতে বাবুকে (পরীমণির ছেলে রাজ্য) ঘুমে রেখে একটা অপরিচিত মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি! এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষমেষ।