
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
কালরাত্রি স্মরণে আলোর মিছিল
ভয়াল ২৫মার্চ কালরাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ এই আলোর মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন অভিশপ্ত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় সিপিবি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বাসদ মার্কসবাদী, গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিপিবি নারী শাখা, আদিবাসী- বাঙালি সংহতি পরিষদ, উদীচী, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। মিছিল শেষে বধ্যভূমিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, কমিউনিস্ট পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদুজ্জামান রব্বানী, রাজনীতিক রেবতী বর্মণ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সাম্যবাদী দলের মঞ্জুর আলম মিঠু, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গোলাম রব্বানী মুসা, নাট্যকার শাহ আলম বাবলু, উদীচীর শিরিন আকতার, মহিলা পরিষদের মাহফুজা আখতার মিতা ও রিক্তু প্রসাদ, সিপিবি নারী শাখার মিতা হাসান, একাত্তুরে মহান মুক্তিযুদ্ধে দুই শহীদ পরিবারের সন্তান প্রবীর চক্রবর্তী ও রামকৃষ্ণ, কবি সোহেল রানাসহ আরও অনেকে।