
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে মধুপুরে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার ৫শ কৃষকের মাঝে ৭ হাজার ৫০০ কেজি রোপা আমন ধানের বীজ ১৫ হাজার কেজি ডি এপি ও ১৫ হাজার কেজি এমওপি সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা , সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাইজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার এ,বি, এম, খাইরুল আলম, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, রোপা আবাদের পাশাপাশি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রান্তিক ছোট ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল এই ধানবীজ বিতরণ করা হয়।