
মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মধুপুর রানীভবানী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
উপজেলার ২৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই বৃত্তি পরিক্ষায় পরীক্ষা
নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময়ে আরো উপস্থিত মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মো: আফাজ উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক, মো: নাজমুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম়।