
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ১৬ ডিসেম্বর , যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। সকাল ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির , জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসন সকাল সাড়ে ৯ মাগুরা নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
আলোচনা সভা ও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাব এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক সাইদুর রহমান, আলোচনা করেনপ্রেসক্লাবের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, মোঃ
অলিউর রহমান প্রমুখ।