
মাগুরা প্রতিনিধি
আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ শুভ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে আছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, শুভ সাহার হাত ধরেই বিনোদপুরে অধিকাংশ অপকর্ম সংঘটিত হয়ে আসছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।