
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজ। সাম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। বিভিন্ন সভা, সমাবেশ, কর্মী সভা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত, মসজিদ, মন্দির, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান, হাটবাজার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন, উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় সরগরম হয়ে উঠেছে সর্বত্র। এছাড়াও রাজনৈতিক মহলে ব্যাপক লবিং, গ্রুপিং চলছে পুরোদমে। উপজেলার আনাচে কানাছে হোটেল কিংবা চায়ের দোকানে হরহামেশা নির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাটিরাঙ্গা উপজেলায় যাদের নাম শোনা যাচ্ছে এবং নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে নাগরিক পরিষদের নেতা মো: জালালকে। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। এলাকায় ইতিমধ্যে নিজের প্রার্থীতা ও সমর্থন চেয়ে দোয়া প্রার্থনা করছেন এবং হাট বাজার, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক? অঙ্গনে সমর্থনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে আসন্ন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যায়ে কত জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হন তা নিয়ে রাজনৈতিক ও শুশীল মহলে চলছে নানা হিসাব নিকাশ।