ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাই থানা কতৃক আয়োজিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মিরসরাই ও জোরারগঞ্জ এসপি সার্কেল মনিরুল ইসলাম এবং প্রধান বক্তা মিরসরাই ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক জুনু।
এসপি সার্কেল মনিরুল ইসলাম বলেন মাদক থেকে সকলকে দুরে থাকতে হবে।
কোন মাদক কারবারি বা মাদকাসক্ত কে কোন ছাড় দেওয়া হবেনা। যদি কোন মাদক কারবারি কেউ দেখতে পান মিরসরাই থানাতে ফোন করবেন সাথে সাথে তাদের গ্রেফতার করা হবে।
১২ নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন উক্ত ইউনিয়নের জনগন শান্তি পূর্ণ ভাবে বসবাস করে। কেউ যদি মাদক চোরা কারবারির সাথে যুক্ত থাকেন তাহলে আপনারা সে কাজ থেকে ফিরে আসুন না হলে কোন মাদকাসক্ত বা মাদক কারবারি কে ছাড় দেওয়া হবেনা।
তিনি আরো বলেন বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই জড়িত ব্যাক্তিরা ভালো হয়ে যান।
সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মজিদ, ০৬ নং ওয়ার্ডের মেম্বার মুন্না, ৫ নং ওয়ার্ডের বাবু গোপাল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আসিফ, সাবেক মেম্বার ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন, ১২ নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল আলম রাবিব প্রমুখ।
