
মিরসরাই প্রতিনিধি
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ও আবুতোরাব বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
এসময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশগ্রহণ করেছেন।