
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে জড়িত থাকার দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া ও খামারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরে এই দণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
জানা যায়,উপজেলার গোড়াই গন্ধব্যপাড়ার মুূদি দোকানদার মো.শাকিল ভূইয়া দীর্ঘ দিন ধরে নিজের মুদি ব্যবসার অন্তরালে গোপনে মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিলেন।এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদকসহ তাকে হাতেনাতে ধরে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন বিচারক।এদিকে একই এলাকার বাসিন্দা বান্টু বাসফোর মাদক সেবন করে মাতলামি করার অপরাধে তাকে ধরে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।এবং একই সময় গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।এসময় মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মো.পাপ্পু মিয়াকে ধরে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।