
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
স্বপ্ন বাড়ি যাচ্ছে তাই চাকুরী থেকে ছুটি পাবার পরে যেন গাড়ির সাড়ি আর সাড়ি। বিগত সময়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেন মানুষের ভোগান্তির অন্যতম কারণ ছিলো। উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রার এক মাত্র ভোগান্তির কারণ ছিলো এই মহাসড়ক। চন্দ্রা থেকে টাঙ্গাইল যমুনাসেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়ক যেন এখন মানুষের স্বস্তির মহাসড়ক। ঈদকে সামনে রেখে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খুলে দেওয়া হয়েছে ১৩.৬ কিলোমিটার মহাসড়ক। যার ফলে এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।
নওগাঁ গামী একজনের সাথে কথা হয়, তিনি বলেন,আমি ঢাকাতে একটি গার্মেন্টসে চাকুরী করি, এই মহাসড়কে আমি প্রায় কয়েক বছর যাবত যাতায়াত করে থাকি। ঈদ আসলে আমরা ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতাম।এবার ঈদে সেই ভোগান্তি পোহাতে হচ্ছে না। মহাসড়কের বিভিন্ন জায়গায় পুলিশ দেখলাম তারা ঠিক মতো ডিউটি করতেছে। যদি পুলিশ ঠিক মতো ডিউটি করে তাহলে মহাসড়কে যানযট হবেনা।
এলেঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজশাহী গামী ফরিদ মিয়ার সাথে কয় হয় তিনি বলেন,সকাল ৯ টায় গাবতলী থেকে গাড়িতে উঠেছি এখন এলেঙ্গা নামাজের বিরতী দিয়েছে। রাস্তায় কোথাও কোন যানযট দেখি নাই। তবে চন্দ্রা মোড়ে কিছু জটলা ছিলো। এবার ঈদ যাত্রা স্বস্তির হবে বলে মনে হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পরিবহনের চাপ নেই। অনেক অংশে ফাঁকা রয়েছে মহাসড়ক। ফলে এবার ঈদযাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানুষের।
গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷
অপর দিকে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ১৬৩টি, ছোট যানবাহন ১৭ হাজার ২৭১টি, গণপরিবহন ১২ হাজার ৬৭৫টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬টি।
এদিকে মহাসড়কে গণপরিবহনের সংকটে ঈদে ঘরে ফেরা মানুষজনের ভরসা খোলা ট্রাক ও পিকআপ। এতে ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে যাত্রীদের। তবে বরাবরের মতই বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের।
মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে পরিবহন স্বাভাবিক গতিতে চলাচল করছে কোথাও যানজট বা চাপ নেই।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমাদের পুলিশ সদস্যরা মহাসড়কে গাড়ি গুলো সময় মতো পার করে দিচ্ছে। কোথাও কোন গাড়ি বিকল হলে সাথে সাথে সড়িয়ে নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী এবার ঈদ যাত্রা স্বস্তির হবে।