যশোর প্রতিনিধি
অভিযান-০১
(১০ জুন ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম, এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ) ১২৯৪ মোঃ শফিউল ইসলাম, এএসআই (নিঃ) ৫৫৩ সৈয়দ শাহিন ফরহাদ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.৩০ ঘটিকায় যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাধীন বুইকারা ড্রাইভার পাড়া ৪নং ওয়ার্ড সাকিনস্থ মসজিদ গলির ভিতরে হতে আসামী মোঃ মাসুম বিল্লাহ (২৫), পিতা- মোঃ খোকন মোল্লা, মাতা-শাহানারা বেগম, সাং-বুইকারা ড্রাইভার পাড়া, ০৪ নং ওয়ার্ড, থানা-অভয়নগর, জেলা-যশোর কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ১২,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(১০ জুন ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.১৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজ সংলগ্ন জনৈক মিজানুর রহমান এর অর্ণব ট্রেডার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ ইমাদুল ইসলাম(৩৩), পিতা-মোঃ আবু সিদ্দিক, মাতা-মোছাঃ আমেনা বেগম, ২। মোঃ শাহিন হোসেন(৩০), পিতা-আহাম্মদ আলী, মাতা-আসফিয়া খাতুন, উভয় সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৮১,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(১০ জুন ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১.৪০ ঘটিকায় যশোর বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামস্থ জনৈক আব্দুল্লাহ সর্দ্দার এর বসত বাড়ীর সামনে পাপড়াতলা হইতে উত্তর বারোপোতা গামী সলিং রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আলাউদ্দীন (২৪), পিতা-তবিবুর রহমান, সাং-উত্তর বারোপোতা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ১,২০,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন

