
রাউজান প্রতিনিধিঃ মোহাম্মদ মুক্তার হোসাইন
চট্টগ্রামের রাউজান উপজেলা”র হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জানিপাথর এলাকার শহীদ জাফর আহমদ সড়কের ইসমাইল হাজির বাড়ির সামনেই সিএনজি ও জিপ গাড়ির সাথে ভয়াবহ সংঘর্ষে মোঃ সোলায়মান (৬০)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফিরোজ বলেন, বেপরোয়া গতিতে প্রতিনিয়ত এই সড়কে চলছে গাড়ি , চালকের সিটে বসছে হেলপার , যার কারণে কন্ট্রোল করতে না পেরে এই দুর্ঘটনা ঘটছে, এসময় হলদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, লাইসেন্সবিহীন চাঁদের গাড়ির কারণে প্রতিনিয়ত ঝড়ছে প্রাণ, কিছুদিন আগেও আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন,তার কিছুদিন না যেতেই, আবারো ভয়াবহ দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু , এটি খুব হৃদয়বিদারক একটি মৃত্যু, যে কারো হৃদয় নাড়া দিবে, এ সময় স্থানীয়রা বলেন, এ ধরনের বেপরোয়া গতির চালকদের দ্রুত বিচারের আওতায় আনা হোক,এবং কঠিন শাস্তি দাবি করছি।