

মোঃ হিরা
ক্রাইম রিপোর্টার
রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে হাইকোর্ট থেকে নিষিদ্ধ অবৈধ অটোরিকশা, এবং এই অটো রিক্সার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, এর অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক ও বেপরোয়াভাবে রাস্তায় গাড়ি চালায় প্রশাসনের নাকের ডগায়।
রাজধানীর রূপনগর এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ২০০ অটো রিক্সার গ্যারেজ, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অধিকাংশ গ্যারেজ গুলো, সরকারের কোটি কোটি টাকার বিদ্যুৎ অপচয় হচ্ছে এই অবৈধ অটোরিকশার পিছনে।
রূপনগরের স্থানীয় ৩ যুবলীগ নেতা কারেন্ট দুলাল, রাসেল, শাজাহান সহ আরও বেশকিছু ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় চলছে অবৈধ অটো রিক্সার টোকেন বাণিজ্য।
প্রতি রিক্সাকে প্রতিমাসে ১৫০০ থেকে ২০০০ টাকা দিয়ে এই টোকেন নিয়ে রাস্তায় চলাচল করতে হয়, যারা টোকের নেয় না তাদের উপর নেমে আসে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি।
প্রতিমাসে এই টোকেন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র, বেশ কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এই অবৈধ টোকেন বাণিজ্য প্রকাশ্য করছে তারা।
ভোরের বাংলা নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এরকম ভয়ংকর কিছু তথ্য ও ভিডিও চিত্র, নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অটোরিকশাচালক বলেন প্রতিমাসের এক তারিখের ভিতরে আমাদেরকে টাকা দিয়ে এই টোকেন নিতে হয়, টোকেন না নিলে আমাদের উপর বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন করে এবং আমাদের রিক্সা গুলো ধরে নিয়ে যায় আটকে রাখে, আমরা গরীব মানুষ নিরুপায় হয়ে টাকা দিয়ে প্রতি মাসে এই টোকেন নিয়ে অটো রিক্সা চালাই, এদের বিরুদ্ধে কেউ কথা বলে না, সবকিছু ম্যানেজ করে তারা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে রুপনগর থানার কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন এরা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে অচিরেই এসব বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, এবং অনেক অটো রিক্সাচালক বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত, রাষ্ট্রের উচ্চ আদালত থেকে যেহেতু অটো রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে আইন ভঙ্গ করে এই অটোরিক্সা গুলো পরিচালনা করা হচ্ছে খুব দ্রুত এইসব গ্যারেজ মালিক ও যেসব নেতাদের ছত্রছায়ায় এগুলো পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।